পৃথিবীর সব থেকে বড় নদীর নাম নীলনদ। এই নদী উত্তর আফ্রিকায় অবস্থিত যার দৈর্ঘ্য ৬৬৫০ কিলোমিটার। মিশরের প্রায় ৯৯ ভাগ মানুষ বাস করে নীলনদের অববাহিকায়। এছাড়াও মিশরের কৃষি ব্যবস্থা টিকে আছে এই নদীকে কেন্দ্র করে এবং নীলনদের পানি দিয়েই তারা জমিতে ফসল ফলায়। শুধু তাই নয়, নৌ চলাচলের জন্যও নীলনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। এর দুটি উপনদী রয়েছে, একটি শ্বেত নীলনদ ও অপরটি নীলাভ নীলনদ। পৃথিবীর দীর্ঘতম এই নদীটি ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, উগান্ডা, তাঞ্জানিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, মিশর, কঙ্গো ও দক্ষিণ সুদান দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে এসে মিশেছে।

0 মন্তব্যসমূহ